দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না- ব্রিগেডিয়ার জেনারেল আকসার খান

দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না- ব্রিগেডিয়ার জেনারেল আকসার খান

দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না- ব্রিগেডিয়ার জেনারেল আকসার খান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান বলেছেন, ‘বর্তমান সরকার সব দেশ-গোষ্ঠীর সঙ্গে যৌক্তিক অধিকার রক্ষায় আন্তরিক। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় একবিন্দু ছাড় দেবে না।’

বুধবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি জারুলিয়া ছড়িতে নবনির্মিত বিওপি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত পিলার-৪৬ হতে ১ দশমিক ৫ কিলোমিটার উত্তরে এবং পুরাতন (জারুলিয়াছড়ি বিওপি) বিওপি হতে ২ কিলোমিটার উত্তর পূর্বে সীমান্ত রোড়ের নিকটবর্তী স্থানে নবনির্মিত এ বিওপিটি উদ্বোধন করা হয়।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান বলেন, ‘সীমান্তে তেলসহ সব চোরাকারবার কঠোরহস্তে ঠেকাতে হবে। বিজিবির সব সদস্যকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্ব-স্ব দায়িত্ব নিবিড়ভাবে পালন করতে হবে।’

মোহাম্মদ আকসার খান আরও বলেন, ‘এই লক্ষ্যে পৌঁছাতে সীমান্ত বিজিবিকে দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে। দেশের মানমর্যাদা অটুট রাখতে প্রাণান্ত চেষ্টা করতে হবে। আর এলাকার সর্বস্তরের মানুষ একই লক্ষ্যে বিজিবিকে সহায়তা করতে হবে। নচেৎ বিজিবির একার পক্ষে কোনো কিছুই করা সম্ভব হবে না।’

এ সময় রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন, ১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মো. কফিল উদ্দিন কায়েস, এফআইজির কক্সবাজারের অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব, ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. আশিক ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার উদ্বোধন হওয়া জারুলিয়াছড়ি বিজিবি এ বিওপি উদ্বোধন হওয়া অত্র সীমান্তে বিওপি দাড়ালো মোট ১৫ টি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।