খাগড়াছড়িতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, অভিযুক্ত আটক

খাগড়াছড়িতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, অভিযুক্ত আটক

খাগড়াছড়িতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, অভিযুক্ত আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পৌর শহরের কদমতলী এলাকায় তৃতীয় শ্রেণী পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

বুধবার রাত ৯ টার দিকে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বুধবার বিকেল থেকে শিশুটিকে খুঁজে না পাওয়ায় আশপাশে খোঁজাখুঁজি করা হয়। পরে কদমতলী রোড মসজিদে মাইকিং করা হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অভিযুক্ত আকতার হোসেনের দোকান থেকে শিশুকে বের করে দেয়া হয়। স্বজন ও স্থানীয়রা শিশুর কাছ থেকে ঘটনা শুনে পুলিশে খবর দিলে আকতার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, শিশুটি প্রাথমিক বর্ণনা যে তথ্য দিয়েছেন তাতে ধর্ষণ চেষ্টার আলামত পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed