দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ জনকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ জনকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ জনকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন। এ ক্যাম্পে পাহাড়ি ও বাঙালিসহ মোট ২৬৮ জন রোগীকে চিকিৎসা প্রদান এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের সুকান্ত মহাজন পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ জনকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন সদর থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাতিহা তাসনিম এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব-এর নেতৃত্বে মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হয়।

আয়োজক সূত্র জানায়, দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত অসহায়, দরিদ্র ও বয়স্ক মানুষের জন্য সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ জনকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

এ ধরনের প্রত্যন্ত এলাকায় চিকিৎসা সুবিধা সীমিত হওয়ায় অনেক মানুষ নিয়মিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই এই বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পে মোট ২৬৮ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ২১৮ জন পাহাড়ি এবং ৫০ জন বাঙালি রোগী ছিলেন। চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ জনকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলে এই ধরনের চিকিৎসা ক্যাম্প তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী উদ্যোগ। তারা বলেন, অনেক সময় দূরবর্তী হাসপাতালে যাওয়ার সুযোগ না থাকায় গ্রামের মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হন। সেক্ষেত্রে এ ধরনের মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করে।

স্থানীয়রা সিন্দুকছড়ি জোনের এই মানবিক উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করে সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন এলাকাবাসী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed