মেঘালয়ের লিভিং রুট ব্রিজ ও সারনাথের বৌদ্ধ স্থাপনাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির প্রস্তাব

মেঘালয়ের লিভিং রুট ব্রিজ ও সারনাথের বৌদ্ধ স্থাপনাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির প্রস্তাব

মেঘালয়ের লিভিং রুট ব্রিজ ও সারনাথের বৌদ্ধ স্থাপনাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির প্রস্তাব
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারত সরকার মেঘালয়ের লিভিং রুট ব্রিজ এবং উত্তর প্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ স্থাপনাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রস্তাব করেছে। দেশটির কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শিখাওয়াত সোমবার লোকসভায় লিখিত জবাবে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেঘালয়ের লিভিং রুট ব্রিজ, যা ‘জিংকিয়েং জ্রি/ লিউ চারাই কালচারাল ল্যান্ডস্কেপ’-এর অংশ, ২০২৬-২৭ চক্রের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। খাসি জনগোষ্ঠী ফাইকাস (Ficus) গাছের শিকড় ব্যবহার করে এই সেতুগুলো তৈরি করেছে, যা মেঘালয়ের উপ-উষ্ণমণ্ডলীয় অরণ্যে অবস্থিত ৭৫টিরও বেশি দুর্গম গ্রামকে সংযুক্ত করে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এসব সেতুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এগুলো শতাব্দীপ্রাচীন স্থানীয় জ্ঞান ও সমষ্টিগত ঐতিহ্যের প্রতিফলন হিসেবে বিবেচিত।

অন্যদিকে, উত্তর প্রদেশের সারনাথ এলাকার প্রাচীন বৌদ্ধ স্থাপনাটি ২০২৫-২৬ চক্রের জন্য বিবেচনার উদ্দেশ্যে প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে ভারতের মোট ৪৪টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান রয়েছে, যার মধ্যে ৩৬টি সাংস্কৃতিক, ৭টি প্রাকৃতিক এবং ১টি মিশ্র ধরণের। এসব স্থান বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হয়। ভারতের Archaeological Survey of India দেশের ৩,৬৮৬টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষণাবেক্ষণ করে, যার মধ্যে ২৭টি বিশ্ব ঐতিহ্য স্থান অন্তর্ভুক্ত। এসব স্থানে পথঘাট উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়।

সাম্প্রতিক সময়ে ভারতের ইউনেস্কো তালিকায় যুক্ত হওয়া স্থানগুলোর মধ্যে রয়েছে আসামের মইডামস (আহোমদের সমাধিস্থল, ২০২৪), মহারাষ্ট্রের মারাঠা সামরিক স্থাপনা (২০২৫), বিহারের নালন্দা ধ্বংসাবশেষ ও মহাবোধি মন্দির, গুজরাটের রানি কি ভাভ ও আহমেদাবাদ শহর, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস, জয়পুরের জন্তর মন্তর এবং প্রাকৃতিক ঐতিহ্যের মধ্যে আসামের কাজিরাঙা, পশ্চিমবঙ্গের সুন্দরবন ও হিমাচল প্রদেশের গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক উল্লেখযোগ্য।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।