কক্সবাজারের উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

কক্সবাজারের উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

কক্সবাজারের উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়া উপজেলার আঞ্জুমান পাড়া সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

আহত মোহাম্মদ শহীদুল (২৫) উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, আশ্রয় শিবির থেকে অবৈধভাবে বের হয়ে শহীদুলসহ কয়েকজন রোহিঙ্গা আঞ্জুমান পাড়া সীমান্ত এলাকায় নাফ নদীর শূন্যরেখায় মাছ ধরছিল। একপর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শহীদুল গুরুতর আহত হন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।