কক্সবাজারের রামুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা নারী-পুরুষ আটক

কক্সবাজারের রামুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা নারী-পুরুষ আটক

কক্সবাজারের রামুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা নারী-পুরুষ আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ৪৫ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১৫ হাজার ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

রবিবার (২৯ মার্চ) সকাল ৮টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

আটক ব্যক্তিরা হলেন, এফডিএমএন মো. আলম (২০) এবং সাবিনা বেগম (৪২)। তারা উভয়েই বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

কক্সবাজারের রামুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা নারী-পুরুষ আটক

লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, বালুখালী থেকে কক্সবাজারগামী একটি সিএনজি চালিত অটোরিকশা মরিচ্যা যৌথ চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজিতে থাকা দুইজনকে সন্দেহ হলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ৪৫ লাখ ৩০ হাজার টাকা।

তিনি আরও জানান, আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।