জাতীয় ক্রীড়া সম্মাননায় সেনাবাহিনী দলের উজ্জ্বল উপস্থিতি ও সাফল্য

জাতীয় ক্রীড়া সম্মাননায় সেনাবাহিনী দলের উজ্জ্বল উপস্থিতি ও সাফল্য

জাতীয় ক্রীড়া সম্মাননায় সেনাবাহিনী দলের উজ্জ্বল উপস্থিতি ও সাফল্য
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত ক্রীড়া ভাতা ও স্পোর্টস কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ক্রীড়াবিদদের উজ্জ্বল উপস্থিতি ও সাফল্য বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন তারেক রহমান। তিনি আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ক্রীড়াবিদদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন।

জাতীয় ক্রীড়া সম্মাননায় সেনাবাহিনী দলের উজ্জ্বল উপস্থিতি ও সাফল্য

অনুষ্ঠানে অংশগ্রহণকারী মোট ১২৯ জন ক্রীড়াবিদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ জন খেলোয়াড় (১৪ জন পুরুষ ও ১১ জন নারী) অন্তর্ভুক্ত ছিলেন।

ক্রীড়া ক্ষেত্রে অসামান্য নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ তারা সম্মাননা লাভ করেন।

সংশ্লিষ্টরা জানান, ক্রীড়া ভাতা কর্মসূচির আওতায় পরবর্তী ধাপে আরও প্রায় ৫০০ জন ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করা হবে।

জাতীয় ক্রীড়া সম্মাননায় সেনাবাহিনী দলের উজ্জ্বল উপস্থিতি ও সাফল্য

এতে বাংলাদেশ সেনাবাহিনীর আরও অধিক সংখ্যক খেলোয়াড় এ সুবিধার আওতায় আসবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্রীড়াবিদরা মোট ৪৩টি পদক অর্জন করেছেন। পাশাপাশি দেশের বিভিন্ন জাতীয় দলে সেনাবাহিনীর মোট ৩৯৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন, যা দেশের ক্রীড়া অঙ্গনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *