কক্সবাজারে হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কার্যক্রম শুরু

কক্সবাজারে হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কার্যক্রম শুরু

কক্সবাজারে হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কার্যক্রম শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের মহেশখালী ও রামু উপজেলায় হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে, যাতে রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে। প্রাথমিকভাবে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই কর্মসূচি শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সব জেলায় তা সম্প্রসারণ করা হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “২০২৬ সালের মধ্যে হামের প্রাদুর্ভাব সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে হামজনিত শিশুমৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।”

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি জানান, রামু ও মহেশখালী উপজেলায় প্রায় ১ লাখ ২০ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে।

কক্সবাজারে হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কার্যক্রম শুরু

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দীন মোহাম্মদ আলমগীর বলেন, “কক্সবাজারে গতকাল একদিনেই হামে আক্রান্ত হয়ে নতুন করে ২৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৪২ জন রোগী। গত ২৪ ঘণ্টায় রামু উপজেলার রাজিয়া নামে এক শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে জেলায় হামে আক্রান্ত হয়ে মোট ৫ শিশুর মৃত্যু হয়েছে।”

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৭৫ জন হাম আক্রান্ত শিশু ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৫ জন এবং ভর্তি হয়েছে ২১ জন। গত এক সপ্তাহে জেলায় মোট ১৩২ জন শিশু হামে আক্রান্ত হয়েছে।
এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত জেলা সদর হাসপাতালে ৯৩ জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এবং এ সময়ে জেলায় হাম-রুবেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫ জন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিংঞোসহ স্বাস্থ্য বিভাগ, পৌরসভা, ইউনিসেফ এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *