খাগড়াছড়ির মহালছড়িতে মাতাই পুখিরি তীর্থ মেলা শুরু, পূণ্যার্থীদের ঢল

খাগড়াছড়ির মহালছড়িতে মাতাই পুখিরি তীর্থ মেলা শুরু, পূণ্যার্থীদের ঢল

খাগড়াছড়ির মহালছড়িতে মাতাই পুখিরি তীর্থ মেলা শুরু, পূণ্যার্থীদের ঢল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ির পাহাড়ে ঐতিহ্যবাহী মাতাই পুখিরি তীর্থ মেলা শুরু হয়েছে। মেলাকে ঘিরে শুরু থেকেই হাজারো পূণ্যার্থীর ঢল নেমেছে, মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

আজ সোমবার (১৩ এপ্রিল) মহালছড়ি উপজেলার নুনছড়ি এলাকায় অবস্থিত মাতাই পুখিরিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন সেনাবাহিনীর মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ।

উদ্বোধনী অনুষ্ঠানে পায়রা ও বর্ণিল বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা করা হয়। এরপর ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গারোয়া নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়, যা দর্শনার্থীদের মুগ্ধ করে।

খাগড়াছড়ির মহালছড়িতে মাতাই পুখিরি তীর্থ মেলা শুরু, পূণ্যার্থীদের ঢল

প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্নেল আল-জাবির আসিফ বলেন, তীর্থ মেলা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পার্বত্য অঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে নিজেদের ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ তৈরি করে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, মেলাকে কেন্দ্র করে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খাগড়াছড়ির মহালছড়িতে মাতাই পুখিরি তীর্থ মেলা শুরু, পূণ্যার্থীদের ঢল

অনুষ্ঠানে বিজিতলা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মো. আহসান, তীর্থ মেলা উদযাপন কমিটির আহ্বায়ক রাজেন্দ্র লাল, প্রবীণ ধর্মীয় গুরু বীরপক্ক্য ত্রিপুরাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিবছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে আয়োজিত এই তীর্থ মেলা পার্বত্য অঞ্চলের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন হিসেবে পরিচিত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *