সাজেকে এতিমখানায় সেনাবাহিনীর খাদ্য সহায়তা, শিক্ষার্থীদের কৃতজ্ঞতা
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় অবস্থিত একটি এতিমখানায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (১৩ এপ্রিল) সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের অধীন বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বাঘাইহাট বাজার এলাকায় অবস্থিত হুসাইনিয়া এতিমখানায় এ সহায়তা প্রদান করা হয়। এতে এতিমখানায় অধ্যয়নরত গরিব ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাঘাইহাট সেনা জোনের কর্মকর্তাসহ অন্যান্য সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
খাদ্য সহায়তা পেয়ে এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দুর্গম এলাকায় এ ধরনের সহযোগিতা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্বত্য অঞ্চলে মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে।
উল্লেখ্য, দুর্গম পার্বত্য এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।