বান্দরবানে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর শহর

বান্দরবানে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর শহর

বান্দরবানে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর শহর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩।

সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে নববর্ষের আয়োজন শুরু হয়।

বান্দরবানে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর শহর

এ সময় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মোঃ আবদুর রহমান, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মনসুর, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু তালেবসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বান্দরবানে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর শহর

“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে এবং পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে গিয়ে শেষ হয়।

এতে বাঙালি সম্প্রদায়ের পাশাপাশি পার্বত্য অঞ্চলে বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করে, যা শোভাযাত্রায় ভিন্ন মাত্রা যোগ করে।

বান্দরবানে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর শহর

পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, নাচ ও পরিবেশনার মাধ্যমে অংশগ্রহণকারীরা উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।

এদিকে বান্দরবানে একদিকে বাঙালিদের বাংলা নববর্ষ উদযাপন চলছে, অন্যদিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বর্ষবিদায় ও বর্ষবরণকে ঘিরে কয়েকদিনব্যাপী বৈসাবি উৎসবের বর্ণিল আয়োজনও সমানতালে চলছে।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে বাংলা নববর্ষ ও বৈসাবি উৎসব একসঙ্গে উদযাপিত হওয়ায় অঞ্চলজুড়ে সৃষ্টি হয়েছে সম্প্রীতি ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *