সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব

সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব

সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঢাকায় সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করেন। বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা খাতে বিদ্যমান সহযোগিতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব

বিশেষ করে প্রতিরক্ষা শিল্পে যৌথ উদ্যোগ, আধুনিক সামরিক সরঞ্জাম উন্নয়ন, প্রযুক্তিগত সহায়তা এবং সামরিক প্রশিক্ষণ বিনিময়ের ক্ষেত্রগুলোতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ ইতিবাচক মতামত ব্যক্ত করেন। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, শান্তিরক্ষা কার্যক্রম এবং পেশাগত দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও বহুমাত্রিক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। প্রসঙ্গত, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা ক্রমেই সম্প্রসারিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed