জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান চরম উত্তেজনা: ফাঁকা হরমুজ প্রণালী

জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান চরম উত্তেজনা: ফাঁকা হরমুজ প্রণালী

জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান চরম উত্তেজনা: ফাঁকা হরমুজ প্রণালী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পারস্য উপসাগরে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর জেরে টানা তৃতীয় দিনের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী কার্যত জনশূন্য হয়ে পড়েছে।

শিপ ট্র্যাকিং সাইট ‌‌‘মেরিন ট্রাফিক-এর তথ্য অনুযায়ী, গত কয়েক ঘণ্টায় মাত্র তিনটি জাহাজ উপসাগরে প্রবেশ করতে দেখা গেছে। যার মধ্যে দু’টি ট্যাঙ্কারই ছিল খালি।

মেরিন ট্রাফিক আরও জানায়, সোমবার স্থানীয় সময় ভোরের দিকে একটি পণ্যবাহী ট্যাঙ্কার উপসাগর ত্যাগ করেছে। ‘নোভা ক্রেস্ট’ নামক এই জাহাজটি তুর্কি মালিকানাধীন এবং চলতি মাসের শুরুর দিকে ইরাকের একটি বন্দর থেকে রওনা হয়েছিল।

উল্লেখ্য, রাশিয়ার তেল পরিবহনের দায়ে এই জাহাজটির ওপর আগে থেকেই যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা রয়েছে।

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ‘উইন্ডওয়ার্ড’-এর তথ্যমতে, গত শনিবার ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) পুনরায় হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয়ার পর ১৩টি জাহাজ মাঝপথ থেকে ফিরে গেছে।

এদিকে, গত শনিবার একটি কন্টেইনার জাহাজে গুলি চালানো হয় এবং আরও দু’টি জাহাজ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। ফলে রবিবার এই প্রণালী দিয়ে কোনো ট্যাঙ্কার যাতায়াত করেনি। যদিও বিশ্লেষকরা সতর্ক করেছেন, সব জাহাজ তাদের অবস্থান প্রকাশ করে না।

সোমবার শিপিং পরামর্শদাতা সংস্থা ‘অ্যামব্রে’ জানায়, ‘ভিএইচএফ রেডিওর মাধ্যমে হুমকির সম্মুখীন হওয়া মাত্রই জাহাজগুলোকে তাদের গন্তব্য বাতিল করে আগের অবস্থানে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’

বেশ কিছু বাণিজ্যিক জাহাজ জানিয়েছে, তারা যখন ওই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন ইরানি নৌবাহিনী (আইআরজিসি নেভি) তাদের সামনে অগ্রসর না হওয়ার নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য-রবিবার (১৯ এপ্রিল) ইরানের একটি কার্গো জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র। এ ঘটনার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের জাহাজটি মার্কিন নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছিল। সতর্কতা আমলে না নেওয়ায় গুলি করে জাহাজটি জব্দ করা হয়। এই ঘটনায় ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *