হাম: বান্দরবানের দুর্গম কুরুকপাতায় বসছে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প

হাম: বান্দরবানের দুর্গম কুরুকপাতায় বসছে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প

হাম: বান্দরবানের দুর্গম কুরুকপাতায় বসছে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি কুরুকপাতা এলাকায় হাম-এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও চিকিৎসা কার্যক্রম জোরদার করতে শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শেখ ফজলে রাব্বি।

পরিদর্শনকালে তিনি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে হাসপাতাল হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় তিনি স্থানীয় স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শেখ ফজলে রাব্বি বলেন, সারা দেশের মতো আলীকদমেও হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে দুর্গম কুরুকপাতা এলাকায় ঝুঁকি বেশি থাকায় সেখানে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে কুরুকপাতা বাজারে একটি অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প চালু করা হয়েছে।

হাম: বান্দরবানের দুর্গম কুরুকপাতায় বসছে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প

তিনি আরও জানান, প্রতিদিন বেইজ ক্যাম্প থেকে একটি মেডিকেল টিম আশপাশের পাড়াগুলোতে গিয়ে স্বাস্থ্যসেবা প্রদান করবে। ভবিষ্যতে কুরুকপাতা ইউনিয়নে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ হাসানের নেতৃত্বে দুই চিকিৎসক, একজন মেডিকেল সহকারী ও তিনজন নার্সের একটি মেডিকেল টিম কুরুকপাতা বাজারে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্পের উদ্দেশে রওনা দেয়। পরবর্তীতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শেখ ফজলে রাব্বিও ওই ক্যাম্প পরিদর্শন করেন।

প্রসঙ্গত, দুর্গম পার্বত্য অঞ্চলে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে দ্রুত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।