খাগড়াছড়ি সরকারি কলেজে স্নাতক ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে পরীক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসে কলেজ ছাত্রদল। সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইসলাম সাঈদ এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলামের নেতৃত্বে পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পানি, স্যালাইন, কলম ও পেন্সিল বিতরণ করা হয়। পাশাপাশি একটি হেল্প ডেস্ক স্থাপন করে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষ খুঁজে পেতে সহায়তা, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ নানা ধরনের সহযোগিতা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আনিসুল আলম আনিক ও সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শিক্ষার্থীদের প্রতি এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। তারা জানান, ভর্তিযুদ্ধে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহযোগিতা অত্যন্ত সহায়ক এবং ইতিবাচক ভূমিকা রাখে।
সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, যা শিক্ষার্থীদের জন্য একটি সহায়ক ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।