রাঙামাটি জেনারেল হাসপাতালের নতুন ভবন উদ্বোধন, স্বাস্থ্যসেবা উন্নয়নে জোর দিলেন পার্বত্যমন্ত্রী

রাঙামাটি জেনারেল হাসপাতালের নতুন ভবন উদ্বোধন, স্বাস্থ্যসেবা উন্নয়নে জোর দিলেন পার্বত্যমন্ত্রী

রাঙামাটি জেনারেল হাসপাতালের নতুন ভবন উদ্বোধন, স্বাস্থ্যসেবা উন্নয়নে জোর দিলেন পার্বত্যমন্ত্রী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন দীপেন দেওয়ান। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে।

আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্য খাত এখনও অনেক পিছিয়ে রয়েছে। বিশেষ করে দুর্গম এলাকায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে ওঠেনি।

রাঙামাটি জেনারেল হাসপাতালের নতুন ভবন উদ্বোধন, স্বাস্থ্যসেবা উন্নয়নে জোর দিলেন পার্বত্যমন্ত্রী

তিনি উল্লেখ করেন, স্বাস্থ্য একটি মৌলিক অধিকার এবং এ অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। জনগণের সরকার হিসেবে প্রধানমন্ত্রী ইতোমধ্যে কৃষি কার্ড চালু করেছেন এবং স্বাস্থ্য কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যসেবার উন্নয়নে চিকিৎসকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে দীপেন দেওয়ান বলেন, পার্বত্য এলাকায় চিকিৎসক ও নার্সের ঘাটতি যেমন রয়েছে, তেমনি তাদের আবাসন সমস্যাও বড় একটি চ্যালেঞ্জ। তিনি এ সমস্যাগুলো দ্রুত সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের নতুন ভবন উদ্বোধন, স্বাস্থ্যসেবা উন্নয়নে জোর দিলেন পার্বত্যমন্ত্রী

অনুষ্ঠানে বক্তারা জানান, নতুন ভবনটি ১১ তলা বিশিষ্ট হলেও বর্তমানে ৬ তলার কাজ সম্পন্ন হয়েছে। পুরো নির্মাণকাজ শেষ হলে রোগীদের আর চট্টগ্রামে রেফার করার প্রয়োজন হবে না বলে আশা প্রকাশ করা হয়। প্রতিদিন শত শত মানুষ এ হাসপাতাল থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং নতুন ভবনটি এ অঞ্চলের স্বাস্থ্যখাতে একটি যুগান্তকারী সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে উদ্বোধনের পরও পূর্ণাঙ্গ সেবা চালু করতে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ জরুরি বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা। রাঙামাটির সিভিল সার্জনও দ্রুত জনবল নিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের নতুন ভবন উদ্বোধন, স্বাস্থ্যসেবা উন্নয়নে জোর দিলেন পার্বত্যমন্ত্রী

উদ্বোধন শেষে পার্বত্যমন্ত্রী বলেন, নতুন ভবনে চিকিৎসক ও নার্স নিয়োগ সম্পন্ন হলেই পূর্ণমাত্রায় চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

তিনি আরও জানান, নদীবেষ্টিত এ জেলায় পাঁচটি উপজেলায় যাতায়াতের জন্য নৌপথই প্রধান মাধ্যম হওয়ায় জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে নৌ অ্যাম্বুলেন্স চালুর বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের নতুন ভবন উদ্বোধন, স্বাস্থ্যসেবা উন্নয়নে জোর দিলেন পার্বত্যমন্ত্রী

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল একরামুল রাহাত, মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. প্রীতি প্রসুন বড়ুয়া, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমা এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়নকে সামনে রেখে সরকারের চলমান উদ্যোগগুলো বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা প্রাপ্তি আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *