প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে আলোচনা
![]()
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (২৯ এপ্রিল) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এ সময় দুই দেশের বিদ্যমান সামরিক সম্পর্ককে আরও শক্তিশালী করার নানা দিক নিয়েও মতবিনিময় করা হয়। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা সময়ের সাথে আরও বিস্তৃত হচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তা ও সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।