খাগড়াছড়ির দীঘিনালায় মেধাবীদের সংবর্ধনা: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় মেধাবীদের সংবর্ধনা: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় মেধাবীদের সংবর্ধনা: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় ইবতেদায়ী শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষায় টেলেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকালে দীঘিনালা তাহসীনুল কুরআন একাডেমি/মাদ্রাসার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. আল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা ভূমি কমিশনার সফিউল আলম এবং দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী।

খাগড়াছড়ির দীঘিনালায় মেধাবীদের সংবর্ধনা: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবকসহ প্রায় ৭০ থেকে ৮০ জন উপস্থিত ছিলেন। এ সময় টেলেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৭ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও জ্যামিতি বক্স তুলে দেওয়া হয়। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্ত ও অন্যান্য মেধাবী ৩৭ জন শিক্ষার্থীর মাঝে মগ বিতরণ করা হয়।

বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন। তারা বলেন, শিক্ষাই পারে একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে, আর সেই পথচলায় মেধাবী শিক্ষার্থীরাই দেশের সম্পদ।

প্রসঙ্গত, এ ধরনের সংবর্ধনা ও পুরস্কার প্রদান শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা জাগিয়ে তোলে, যা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed