আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবা‌দে ঢাকায় ভারতীয় দূতকে তলব

আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবা‌দে ঢাকায় ভারতীয় দূতকে তলব

আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবা‌দে ঢাকায় ভারতীয় দূতকে তলব
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পবন বাধেকে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) ইশরাত জাহান ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনারকে আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে ঢাকার অবস্থান জানিয়েছেন।

সূত্র জানায়, বাংলাদেশ এই মন্তব্যকে বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য অবমাননাকর বলে অভিহিত করেছে এবং অসন্তোষ প্রকাশ করেছে।

সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছেন। তিনি ভারতের গণমাধ্যম এবিপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা সবসময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যে পরিস্থিতি ইউনূসের সময়ে ছিল, সেটাই যেন থাকে, সম্পর্কের উন্নতি যেন না হয়।

হিমন্ত শর্মা পুশ-ব্যাক প্রসঙ্গ তুলে ধরে বলেন, রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে ভারতে পুশ-ব্যাক করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।