পশ্চিমবঙ্গে নির্বাচনী ফল ঘিরে উত্তেজনা, নবান্নে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

পশ্চিমবঙ্গে নির্বাচনী ফল ঘিরে উত্তেজনা, নবান্নে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

পশ্চিমবঙ্গে নির্বাচনী ফল ঘিরে উত্তেজনা, নবান্নে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। প্রাপ্ত ফলাফলের ধারাবাহিকতায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৯৩ আসনে এগিয়ে রয়েছে বলে জানা গেছে, যা রাজ্যে সরকার গঠনের ইঙ্গিত দিচ্ছে।

এমন পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক কেন্দ্র নবান্ন সহ বিভিন্ন সরকারি দফতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সূত্র জানায়, নির্বাচনের ফল ঘোষণার পর সরকারি নথিপত্র সুরক্ষা নিশ্চিত করা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাওড়া পুলিশের কমিশনার কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে পুরো নবান্ন চত্বর পরিদর্শন করেন এবং গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করেন। নবান্ন ভবনের ভেতরেও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে জানা গেছে।

তবে হঠাৎ করে বিভিন্ন সরকারি দফতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে। রাজনৈতিক মহলে আলোচনা চলছে—এটি কি সম্ভাব্য প্রশাসনিক পরিবর্তনের পূর্বাভাস, নাকি ভবিষ্যতে কোনো তদন্ত কার্যক্রমের প্রস্তুতি হিসেবে নেওয়া সতর্কতামূলক পদক্ষেপ।

এ বিষয়ে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *