পশ্চিমবঙ্গ থেকে পুশইন নিয়ে এখনই সংশয় প্রকাশের সুযোগ নেই: গয়েশ্বর

পশ্চিমবঙ্গ থেকে পুশইন নিয়ে এখনই সংশয় প্রকাশের সুযোগ নেই: গয়েশ্বর

পশ্চিমবঙ্গ থেকে পুশইন নিয়ে এখনই সংশয় প্রকাশের সুযোগ নেই: গয়েশ্বর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাঙালিদের পুশইন নিয়ে এখনই সংশয় প্রকাশ করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ভারতে কোন দল ক্ষমতায় এলো তা দেখার বিষয় নয়। আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি, তাই যেই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করে এ কথা বলেন তিনি।

পশ্চিমবঙ্গের নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে গয়েশ্বর রায় বলেন, ভারতের জনগণ তাদের পছন্দে ভোট দিয়ে নেতা নির্বাচিত করেছে। তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য না করে নিজ দেশের জনস্বার্থকেই গুরুত্ব দেওয়া আমাদের লক্ষ্য।

তিনি বলেন, সরকার নানা সংকটের মধ্যে দেশের দায়িত্ব নিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় করে দেশে সুদিন ফিরিয়ে আনা হবে বলেও জানান বিএনপির এই নেতা।

এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, আগামী দিনের রাজনীতি হবে গণমানুষের। দেশের মানুষের স্বার্থের বাইরে কোন কাজ এই সরকার করবে না এই বিশ্বাস আছে নেতাকর্মীদের।

এ সময় ঢাকা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *