বিমান বাহিনী প্রধানের সঙ্গে মার্কিন ডিফেন্স অ্যাটাশের সৌজন্য সাক্ষাৎ

বিমান বাহিনী প্রধানের সঙ্গে মার্কিন ডিফেন্স অ্যাটাশের সৌজন্য সাক্ষাৎ

বিমান বাহিনী প্রধানের সঙ্গে মার্কিন ডিফেন্স অ্যাটাশের সৌজন্য সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশে মাইকেল আর. চ্যান্ডলার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৪ মে) বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা। এ সময় সামরিক সহযোগিতা ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, প্রশিক্ষণ সহযোগিতা এবং ভবিষ্যৎ পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক সম্পর্ক উন্নয়নে এ ধরনের উচ্চপর্যায়ের সাক্ষাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *