পুশ-ইন ইস্যুতে সীমান্তে বিজিবিকে সতর্ক করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী
![]()
নিউজ ডেস্ক
পুশ-ইন ইস্যুতে সীমান্তে বিজিবিকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেশন শেষে তিনি এ তথ্য জানান।
ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজেপি জয় লাভ করেছে। আমরা দেখতে পেয়েছি বিজেপির নেতারা নির্বাচনের আগেই সে দেশের মুসলিমদের বাংলাদেশ পুশ-ইন করার ঘোষণা দিয়েছিল। তাদের জয়ের পর বাংলাদেশে পুশব্যাক বাড়তে পারে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা গতকালকেই বিজিবিকে নির্দেশ দিয়েছি, যাতে সীমান্তে তারা একটু সতর্ক থাকে। কারণ সেরকম কোনো সম্ভবনা দেখি না, যদি হয় যাতে তারা এড্রেস করতে পারে।আমার ধারণা সেরকম কিছু ঘটবে না।’
এ সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং আসন্ন ঈদুল আযহার প্রস্তুতিসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরেন।
বিগত সরকার (আওয়ামী লীগ) আমলে রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা প্রায় ১০ হাজার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র এখনো জমা পড়েনি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব অস্ত্র উদ্ধারে জেলা প্রশাসকদের (ডিসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।