খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মে) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লক্ষ্মীছড়ি উপজেলা কার্যালয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং পার্টনার ফিল্ড স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক-কৃষাণিরা অংশগ্রহণ করেন। এ সময় কৃষকরা ফিল্ড স্কুল থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন।

অংশগ্রহণকারীরা জানান, আধুনিক কৃষি পদ্ধতি, কীটনাশক ব্যবহারে সচেতনতা এবং উৎপাদন বৃদ্ধির কৌশল শেখার ফলে তারা বাস্তব জীবনে উল্লেখযোগ্য সুফল পাচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাছির উদ্দীন চৌধুরী, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ি। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওংকার বিশ্বাস, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এছাড়া বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার মোঃ লোকমান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফোরকনা হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মোঃ মোবারক হোসেন এবং সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমাসহ অনেকে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বক্তারা বলেন, PARTNER প্রকল্পের মাধ্যমে কৃষকদের সংগঠিত করে টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিশ্চিতকরণ এবং উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। পাশাপাশি কীটনাশকমুক্ত উৎপাদন বৃদ্ধি, সমবায় পদ্ধতির প্রসার এবং কৃষকদের স্বাবলম্বী করে তোলার বিভিন্ন কার্যক্রমও বাস্তবায়ন করা হচ্ছে।

এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।