ফায়ার ফাইটাররা দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক- স্বরাষ্ট্রমন্ত্রী
![]()
নিউজ ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফায়ার ফাইটাররা দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক। দেশের প্রাকৃতিক দুর্যোগ গুলোতে ফায়ার সার্ভিসের ভূমিকা দিনদিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং রাউন্ড পাসিং প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস সদস্যদের জন্য আধুনিক সরঞ্জামসহ আরো সুযোগ-সুবিধা প্রয়োজন। সারা দেশে ৫৩৮ টি ফায়ার স্টেশন রয়েছে তা পর্যাপ্ত নয়। ইতিমধ্যে আরও ২০ টি ফায়ার স্টেশন নির্মাণের কাজ চলমান রয়েছে। অ্যাম্বুলেন্স সেবা বাড়ানোর জন্য ১০০ টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজ চলমান রয়েছে। ডুবুরিদের সক্ষমতা বাড়াতে আরো আধুনিকায়নের জন্য কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ সক্ষমতা বাড়াতে মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস একাডেমি নির্মাণের কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের সেবা সহজিকরণ ও স্বচ্ছতা ও সহজলভ্য করার জন্যই ফায়ার লাইসেন্স এর ব্যবস্থা করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহিদ কামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূয়া দিপু, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি প্রমুখ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।