যুক্তরাষ্ট্রে প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়ামে অংশ নিলেন বিমান বাহিনী প্রধান

যুক্তরাষ্ট্রে প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়ামে অংশ নিলেন বিমান বাহিনী প্রধান

যুক্তরাষ্ট্রে প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়ামে অংশ নিলেন বিমান বাহিনী প্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়াম (PACS 26)’-এ অংশগ্রহণ করেছেন।

জেনারেল কেভিন বি. স্নাইডার এর আমন্ত্রণে তিনি গত ১১ থেকে ১৫ মে ২০২৬ পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করেন। সফরকালে তিনি হোনোলুলু-তে আয়োজিত ‘The 2026 Pacific Air Chiefs Symposium (PACS 26)’-এ অংশ নেন।

সিম্পোজিয়ামে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এতে আঞ্চলিক নিরাপত্তা, বিমান বাহিনীগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নেটওয়ার্কিং এবং তথ্য আদান-প্রদানের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি পেশাগত ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার পরিধি আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *