খাগড়াছড়ির বাটনাতলীতে সেনাবাহিনীর উদ্যোগে স্পোর্টস ক্লাব, কম্পিউটার ক্লাব ও ওয়াটার পয়েন্ট উদ্বোধন

খাগড়াছড়ির বাটনাতলীতে সেনাবাহিনীর উদ্যোগে স্পোর্টস ক্লাব, কম্পিউটার ক্লাব ও ওয়াটার পয়েন্ট উদ্বোধন

খাগড়াছড়ির বাটনাতলীতে সেনাবাহিনীর উদ্যোগে স্পোর্টস ক্লাব, কম্পিউটার ক্লাব ও ওয়াটার পয়েন্ট উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নে শিক্ষা, ক্রীড়া ও সুপেয় পানির সুবিধা সম্প্রসারণে একাধিক উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করেছে সিন্দুকছড়ি জোন। এর আওতায় বাটনাতলী উচ্চবিদ্যালয়ে একটি স্পোর্টস ক্লাব ও একটি কম্পিউটার ক্লাব উদ্বোধনের পাশাপাশি দুর্গম আসালংপাড়া এলাকায় একটি ওয়াটার পয়েন্ট স্থাপন করা হয়েছে।

বুধবার উপজেলার বাটনাতলী ইউনিয়নে উপস্থিত থেকে এসব স্থাপনার উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল ইসমাইল শামস আজিজি।

জানা গেছে, গত ১৮ মে ২০২৬ তারিখে ২৪ পদাতিক ডিভিশন-এর জিওসি বাটনাতলী আর্মি ক্যাম্প পরিদর্শনে এসে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা এলাকার বিভিন্ন সমস্যা, বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ, খেলাধুলার পরিবেশ এবং সুপেয় পানির সংকটের বিষয়টি তুলে ধরেন। সমস্যাগুলো শুনে জিওসি তাৎক্ষণিকভাবে সমাধানের আশ্বাস দেন এবং সিন্দুকছড়ি জোনকে তিন দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

জিওসি’র সেই নির্দেশনার বাস্তবায়নে মাত্র তিন দিনের মাথায় সিন্দুকছড়ি জোন দ্রুততার সঙ্গে এসব উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম সম্পন্ন করে।

খাগড়াছড়ির বাটনাতলীতে সেনাবাহিনীর উদ্যোগে স্পোর্টস ক্লাব, কম্পিউটার ক্লাব ও ওয়াটার পয়েন্ট উদ্বোধন

বাটনাতলী উচ্চবিদ্যালয়ে স্থাপিত স্পোর্টস ক্লাব উদ্বোধনের সময় সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল ৩টি ফুটবল, ২টি ভলিবল, ১টি ভলিবল নেট, ২টি ক্যারম বোর্ড এবং ২টি দাবা বোর্ড। এছাড়া ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথকভাবে ৩০ সেট করে মোট ৬০ সেট খেলার জার্সিও প্রদান করা হয়।

অনুষ্ঠানে জোন অধিনায়ক লেঃ কর্ণেল ইসমাইল শামস আজিজি শিক্ষার্থীদের সঙ্গে ভলিবল ও ফুটবল খেলায় অংশ নেন। এতে স্থানীয় পাহাড়ি বাসিন্দা ও শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এদিকে, তথ্যপ্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে বাটনাতলী উচ্চবিদ্যালয়ে একটি কম্পিউটার ক্লাবও চালু করা হয়েছে। ক্লাবটির জন্য আনুষঙ্গিক সরঞ্জামসহ ২টি আধুনিক ডেস্কটপ কম্পিউটার এবং ২টি কম্পিউটার ডেস্ক প্রদান করা হয়।

খাগড়াছড়ির বাটনাতলীতে সেনাবাহিনীর উদ্যোগে স্পোর্টস ক্লাব, কম্পিউটার ক্লাব ও ওয়াটার পয়েন্ট উদ্বোধন

অন্যদিকে, দুর্গম আসালংপাড়া এলাকার দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে পুরোনো ওয়াটার পয়েন্টটি সম্পূর্ণ সংস্কার করে পুনরায় চালু করা হয়েছে। সংস্কার কাজের আওতায় সেখানে নতুন সোলার প্যানেল, নতুন সাবমার্সিবল ওয়াটার পাম্প স্থাপন এবং পূর্বের বোরিংয়ের প্রয়োজনীয় মেরামত সম্পন্ন করা হয়।

জোন সূত্রে আরও জানা গেছে, বাটনাতলী উচ্চবিদ্যালয়ের শৌচাগার মেরামতের কাজও ইতোমধ্যে শুরু হয়েছে।

সমগ্র কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সিন্দুকছড়ি জোন প্রয়োজনীয় নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থা গ্রহণ করে। সেনাবাহিনীর এমন দ্রুত ও কার্যকর উদ্যোগে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের মানুষ গভীর সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা ২৪ পদাতিক ডিভিশন ও সিন্দুকছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

স্থানীয়রা মনে করছেন, শিক্ষা, খেলাধুলা ও বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করার মাধ্যমে সেনাবাহিনীর এ উদ্যোগ দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed