আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫
![]()
নিউজ ডেস্ক
আসামের জোড়হাটে অবস্থিত ভারতীয় বিমানবাহিনীর বিমানঘাঁটিতে অবতরণের সময় একটি এএন-৩২ পরিবহন বিমান দুর্ঘটনার কবলে পড়ে। মর্মান্তিক এই দুর্ঘটনায় বিমানবাহিনীর পাঁচজন সদস্য নিহত হয়েছেন। তবে বিমানে থাকা কো-পাইলট প্রাণে বেঁচে গেছেন; বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৩ জুন) ভারতের বিমানবাহিনী এই দুর্ঘটনায় পাঁচজন সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ভারতীয় বিমানবাহিনী সূত্রে জানা গেছে, বিমানটি জোরহাট বিমানঘাঁটির রানওয়েতে অবতরণের পরপরই তাতে আগুন ধরে যায় এবং বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নিহত সদস্যরা হলেন— স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাবত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।
প্রাথমিক এক বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী জানায়, “আজ আইএএফের একটি এএন-৩২ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী আপডেট দেওয়া হবে।”
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি এয়ারবেসের ভেতরে অবতরণের পর আগুন ধরে যায়। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়, তবে সঙ্গে সঙ্গেই অগ্নিনির্বাপণ অভিযান শুরু করা হয়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, রৌরিয়া এলাকায় অবস্থিত আইএএফ এয়ারবেসে অবতরণের সময় এই ঘটনা ঘটে।
তিনি বলেন, “ঊর্ধ্বতন আইএএফ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন, এবং কোনো হতাহতের ঘটনা ঘটলেও তা এখনো নিশ্চিত করা যায়নি।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।