ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৮

ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৮

ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৮
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই একটি মার্কিন বিমান বাহিনীর বোয়িং বি-৫২2 স্ট্রাটোফোরট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন।

সোমবার স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে একটি পরীক্ষামূলক মিশনে থাকা অবস্থায় দুর্ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যা কয়েক মাইল দূর থেকেও দৃশ্যমান ছিল।

সংবাদ সম্মেলনে ঘাঁটির কমান্ডার কর্নেল জেমস হেইস বলেন, আজ এডওয়ার্ডস বিমান ঘাঁটিতে আমরা এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছি। আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি।

তিনি জানান, নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মচারী ও সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন।

ঘাঁটি কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানিয়েছে, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে এতে কারও বেঁচে থাকার সম্ভাবনা ছিল না। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের পরিচয় আনুষ্ঠানিকভাবে পরে প্রকাশ করা হবে।

কর্নেল হেইস বলেন, দুর্ঘটনাটি বিমানঘাঁটির রানওয়ের মধ্যেই হয়েছে। এই কারণে ঘাঁটি থেকে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, বি-৫২ বিমানটি ঘাঁটির রাডার আধুনিকায়ন কর্মসূচির সহায়তায় একটি পরীক্ষামূলক উড্ডয়নে অংশ নিয়েছিল। উড্ডয়নের পরপরই এটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়।

প্রাথমিক ভিডিও ফুটেজ পর্যালোচনা করে কর্তৃপক্ষ এটিকে উদ্ধার-অসম্ভব ও প্রাণে বেঁচে থাকার কোনো সুযোগহীন দুর্ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্ত শেষ হতে প্রায় ৩০ দিন লাগতে পারে। তবে বিস্তারিত কারণ অনুসন্ধান ও প্রযুক্তিগত বিশ্লেষণ ছয় মাসেরও বেশি সময় নিতে পারে।

কী এই বি-৫২ বোমারু বিমান?

১৯৫০-এর দশক থেকে মার্কিন সামরিক বাহিনীতে ব্যবহৃত হয়ে আসছে। বিশাল আকারের কারণে এটি ‘দ্য বাফ’ নামেও পরিচিত, যার অর্থ ‘বিগ আগলি ফ্যাট ফেলো’।

দীর্ঘপাল্লার এই কৌশলগত বোমারু বিমান ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম। এর ৭০ হাজার পাউন্ড অস্ত্র বহনের সক্ষমতা রয়েছে, যার মধ্যে শত শত প্রচলিত বোমা এবং ৩২টি পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রও থাকতে পারে।

আকাশেই জ্বালানি নেওয়ার সক্ষমতা থাকায় এর হামলার পরিসীমা প্রায় সীমাহীন। শীতল যুদ্ধের সময় এই বিমান যুক্তরাষ্ট্রের জন্য একটি কার্যকর ‘পারমাণবিক ছাতা’ হিসেবে কাজ করেছিল।

সাধারণত বি-৫২ বিমানে পাঁচ সদস্যের ক্রু থাকে— বিমান কমান্ডার, পাইলট, রাডার ন্যাভিগেটর, ন্যাভিগেটর ও ইলেকট্রনিক যুদ্ধ কর্মকর্তা।

সাম্প্রতিক যুদ্ধেও ব্যবহৃত

দীর্ঘপাল্লার এই বোমারু বিমান সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের সময় ইরানে চালানো বোমা হামলাতেও অংশ নিয়েছিল।

দুর্ঘটনার পর মার্কিন কংগ্রেস সদস্য জে ওবারনোল্টে সামাজিক মাধ্যমে নিহতদের পরিবার ও উদ্ধারকর্মীদের জন্য প্রার্থনা জানান। একইভাবে লিসা ম্যাকক্লেনও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, আমাদের সেনাসদস্যরা প্রতিদিন দেশের নিরাপত্তার দায়িত্বে থাকেন। আমরা তাদের পাশে আছি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।