সাজেকে সেনাবাহিনীর সহায়তায় ছয় মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ ব্যক্তি

সাজেকে সেনাবাহিনীর সহায়তায় ছয় মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ ব্যক্তি

সাজেকে সেনাবাহিনীর সহায়তায় ছয় মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ ব্যক্তি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সহায়তায় ছয় মাস ধরে নিখোঁজ থাকা এক ব্যক্তি পরিবারের কাছে ফিরে পেয়েছেন। এ ঘটনায় স্বজনদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সম্প্রতি বাঘাইহাট সেনা জোনের সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় ৩৫ নম্বর বঙ্গলতলী ইউনিয়নের একটি দুর্গম জঙ্গল এলাকায় এক অপরিচিত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখতে পান। তার আচরণ ও পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে না পেরে সেনাসদস্যরা তাকে নিরাপদে করেঙ্গাতলী সেনা ক্যাম্পে নিয়ে আসেন।

পরবর্তীতে সেনাবাহিনী বিভিন্ন মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। অনুসন্ধানের একপর্যায়ে ওই ব্যক্তির পরিবারের সদস্যদের সন্ধান পাওয়া যায় এবং তার বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়।

পরে বড় ভাই মো. ইলিয়াস হোসেন করেঙ্গাতলী এলাকায় এসে তাকে শনাক্ত করেন।

তিনি জানান, তার ছোট ভাই মো. ইসমাইল হোসেন (৩৫), পিতা মৃত শেখ মো. ইদ্রিস আলী, যশোর জেলার বাসিন্দা। প্রায় ছয় মাস আগে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিজের ভাইকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে মো. ইলিয়াস হোসেন বলেন, “দীর্ঘ ছয় মাস ধরে আমরা তাকে খুঁজে বেড়িয়েছি। কোথাও কোনো খোঁজ পাইনি। সেনাবাহিনীর আন্তরিক প্রচেষ্টার কারণে আজ আমার ভাইকে ফিরে পেয়েছি। এজন্য বাঘাইহাট সেনা জোনের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে করেঙ্গাতলী সেনা ক্যাম্প কর্তৃপক্ষ বাঘাইছড়ি থানা পুলিশের মাধ্যমে মো. ইসমাইল হোসেনকে তার বড় ভাই মো. ইলিয়াস হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

স্থানীয়রা এ ঘটনাকে সেনাবাহিনীর মানবিক উদ্যোগের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপত্তা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে সাধারণ মানুষের আস্থা অর্জন করে চলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *