কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে নুসাইবা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের তেলিয়াক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুসাইবা স্থানীয় আবদুল কাদেরের সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, খেলতে খেলতে একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় নুসাইবা। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাসফিয়া তারিন বলেন, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক বলেন, উত্তর ধুরুং ইউনিয়নের তেলিয়াক এলাকায় এক শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ বা লিখিত তথ্য দেওয়া হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *