টেকনাফে ৩ কেজি আইসসহ মিয়ানমারের নাগরিক আটক

টেকনাফে ৩ কেজি আইসসহ মিয়ানমারের নাগরিক আটক

টেকনাফে ৩ কেজি আইসসহ মিয়ানমারের নাগরিক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বিজিবি।

রোববার (২৩ আগস্ট) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২২ আগস্ট) তাকে আটক করা হয়।

আটক শাহ আলম (৫০) মিয়ানমার মংডুর পুইমালি গ্রামের ফজল করিমের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে সাবরাং এলাকা দিয়ে বাংলাদেশে আসবে এমন খবরে ওই এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে বিজিবি। পরে মিয়ানমার জলসীমা থেকে একটি কাঠের নৌকা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এসময় নৌ-টহলদল বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর নৌকাটিকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা মাদক চোরাচালানকারীদের মধ্যে তিনজন নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। পরে বিজিবি মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত একজন মিয়ানমার নাগরিককে আটক করে।

তিনি আরও জানান, পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে গোপন কুঠুরিতে অত্যন্ত কৌশলে লুকানো ৩টি প্যাকেট ভর্তি ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি হস্তচালিত কাঠের নৌকা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক চোরাকারবারি এবং জব্দ ক্রিস্টাল মেথ (আইস) ও অন্যান্য আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *