পাহাড়ি সীমান্তে সাপে কামড়েছে বিজিবি সদস্যকে, হেলিকপ্টারে নেয়া হয়েছে চট্টগ্রাম সিএমএইচে

পাহাড়ি সীমান্তে সাপে কামড়েছে বিজিবি সদস্যকে, হেলিকপ্টারে নেয়া হয়েছে চট্টগ্রাম সিএমএইচে

পাহাড়ি সীমান্তে সাপে কামড়েছে বিজিবি সদস্যকে, হেলিকপ্টারে নেয়া হয়েছে চট্টগ্রাম সিএমএইচে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম সীমান্তে দায়িত্ব পালনকালে বিষধর সাপের কামড়ে আহত হয়েছেন বাবুছড়া ব্যাটালিয়নের (৭ বিজিবি) এক সদস্য। পরে তাঁকে হেলিকপ্টারে চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার রাত ১০ টার দিকে বাবুছড়া সীমান্তের পূর্ব লক্ষছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিজিবি সদস্য মাহবুবুলের বাড়ি কুমিল্লায়।

তাৎক্ষণিকভাবে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে চট্টগ্রামে নেওয়া হয়।

বিজিবি জানায়, চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা মাহবুবুলের হাতে কামড়ের চিহ্ন ও ফোলা রয়েছে তবে তিনি এখন আশঙ্কামুক্ত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed