দুর্যোগে বিকল্প যোগাযোগ ব্যবস্থা যাচাইয়ে উখিয়ায় কমিউনিকেশন এক্সারসাইজ

দুর্যোগে বিকল্প যোগাযোগ ব্যবস্থা যাচাইয়ে উখিয়ায় কমিউনিকেশন এক্সারসাইজ

দুর্যোগে বিকল্প যোগাযোগ ব্যবস্থা যাচাইয়ে উখিয়ায় কমিউনিকেশন এক্সারসাইজ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

দুর্যোগের সময় প্রচলিত যোগাযোগব্যবস্থা অচল বা ব্যাহত হলে বিকল্প যোগাযোগ ব্যবস্থা কতটা কার্যকরভাবে ব্যবহার করা যায়, তা যাচাইয়ে কক্সবাজারের উখিয়ায় যৌথ কমিউনিকেশন এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৩ থেকে ২৫ আগস্ট দেশব্যাপী পরিচালিত কর্মসূচির অংশ হিসেবে রোহিঙ্গা ৮ নম্বর ক্যাম্পসংলগ্ন উখিয়া ওয়াচ টাওয়ার এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। উখিয়া ফায়ার স্টেশনের আয়োজনে অনুষ্ঠিত মহড়ায় সহযোগিতা করে অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এআরএবি)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং এআরএবির যৌথ উদ্যোগে দেশের আটটি বিভাগের আটটি নির্ধারিত স্থানে বিভিন্ন ধরনের কল্পিত দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ কমিউনিকেশন এক্সারসাইজ পরিচালনা করা হয়।

আয়োজকরা জানান, দুর্যোগের সময় ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, ভূমিকম্প বা অন্য কোনো কারণে মোবাইল নেটওয়ার্ক ও প্রচলিত যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে গেলে জরুরি তথ্য আদান-প্রদান এবং উদ্ধার কার্যক্রম পরিচালনায় বিকল্প যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে মহড়ায় অ্যামেচার রেডিওসহ বিভিন্ন বিকল্প যোগাযোগ পদ্ধতির মাধ্যমে দ্রুত তথ্য আদান-প্রদান, জরুরি বার্তা পৌঁছানো এবং উদ্ধারকারী দলের মধ্যে সমন্বয়ের সক্ষমতা যাচাই করা হয়।

মহড়ার অন্যতম লক্ষ্য ছিল দুর্যোগকালীন পরিস্থিতিতে যোগাযোগের ধারাবাহিকতা বজায় রেখে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানো। একই সঙ্গে কার্যকর যোগাযোগব্যবস্থার মাধ্যমে দুর্যোগে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

মহড়ায় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার জেলার উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন, কক্সবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ দোলন আচার্য্য, কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ, অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এআরএবি) সদস্যরা এবং উখিয়া ফায়ার স্টেশনের অফিসার ডলার ত্রিপুরা।

মহড়ায় সংশ্লিষ্টরা দুর্যোগকালীন জরুরি যোগাযোগ স্থাপন, দ্রুত বার্তা আদান-প্রদান এবং উদ্ধারকারী দলের মধ্যে সমন্বয় নিশ্চিত করার বিভিন্ন কৌশল অনুশীলন করেন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের মহড়া নিয়মিত আয়োজনের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় বিকল্প যোগাযোগ ব্যবস্থার ব্যবহারিক সক্ষমতা আরও বাড়ানো সম্ভব হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed