কাপ্তাই উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি দিলদার হোসেন

কাপ্তাই উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি দিলদার হোসেন

কাপ্তাই উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি দিলদার হোসেন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের অনুপস্থিতিতে কাপ্তাই উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে তাঁর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন।

গত ১২ জুলাই ২০২৬ তারিখে সংসদ সদস্য দীপেন দেওয়ান স্বাক্ষরিত এক চিঠিতে দিলদার হোসেনকে কাপ্তাই উপজেলায় তাঁর প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। ওই চিঠিতে সংসদ সদস্যের অনুপস্থিতিতে উপজেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির কার্যক্রমে তাঁর পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য দিলদার হোসেনকে দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

সংসদ সদস্যের স্বাক্ষরিত চিঠিটি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়। একই সঙ্গে দিলদার হোসেনকে এমপির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে দিলদার হোসেন বলেন, “মাননীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান মহোদয় আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, এ জন্য আমি তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।”

দিলদার হোসেনের এই দায়িত্বপ্রাপ্তির মধ্য দিয়ে সংসদ সদস্যের অনুপস্থিতিতে কাপ্তাই উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রমসংক্রান্ত বিভিন্ন সভা ও সমন্বয় প্রক্রিয়ায় তাঁর পক্ষে প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হলো।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed