লংগদুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নেতৃত্বে মতিন-আলী
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির লংগদু উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের শেষ পর্বে সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী মেয়াদের জন্য হাফেজ আব্দুল মতিনকে সভাপতি এবং মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল মতিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক।
বক্তারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। দেশের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানে নীতিনির্ভর নেতৃত্ব গড়ে তোলার ওপরও তারা গুরুত্বারোপ করেন। দলের সাম্প্রতিক সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ে সম্মেলন ও নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনের শেষ পর্বে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে লংগদু উপজেলা শাখার নতুন মেয়াদের নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে হাফেজ আব্দুল মতিন সভাপতি এবং মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।