রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেনাকাটায় অনিয়মের সত্যতা পেল দুদক

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেনাকাটায় অনিয়মের সত্যতা পেল দুদক

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেনাকাটায় অনিয়মের সত্যতা পেল দুদক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন কেনাকাটা ও বিল-ভাউচারে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে হাসপাতালের বিভিন্ন নথি যাচাই ও রোগীদের সঙ্গে কথা বলে কেনাকাটাসহ কয়েকটি ক্ষেত্রে অনিয়মের সত্যতা পেয়েছেন দুদকের কর্মকর্তারা।

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের পাঁচ সদস্যের একটি দল। স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং দুদকের কাছে রোগীদের করা অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে হাসপাতালের বিভিন্ন নথিপত্র, বিল-ভাউচার ও কেনাকাটাসংক্রান্ত কাগজপত্র যাচাই করেন দুদকের কর্মকর্তারা। পাশাপাশি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গেও কথা বলেন তাঁরা। বিশেষ করে সরকারি ওষুধ কেনা ও বিতরণসহ বিভিন্ন খাতে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হয়।

দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিল-ভাউচার ও কেনাকাটায় অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এসব বিষয়ে বিস্তারিত প্রতিবেদন লিখিতভাবে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তী সময়ে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান দুদকের অভিযান প্রসঙ্গে বলেন, কিছু বিল-ভাউচারে ত্রুটি পাওয়া গেছে। তবে তাঁর মতে, এগুলো গুরুতর কোনো সমস্যা নয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed