দীঘিনালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

দীঘিনালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

দীঘিনালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির দীঘিনালায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে র‍্যালি বের করা হয়। পরে র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতালেব হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লোকমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দীঘিনালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দলের ঐক্য ও সংহতি বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *