মাটিরাঙ্গায় মসজিদ ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হেলাল
![]()
জার্নাল প্রতিবেদক
পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায উপজেলার নতুন পাড়া মসজিদ ভবন ও তপ্ত মাষ্টার পাড়া সেতুর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে আজ মঙ্গলবার সন্ধ্যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নাধীন এই দুই প্রকল্পের মধ্যে নতুন পাড়া মসজিদ ভবন নির্মাণে ব্যয় হচ্ছে ১ কোটি ৫০ লাখ টাকা, নির্মাণ করছে মেসার্স মং কনস্ট্রাকশন। অন্যদিকে ৩ কোটি ১৮ লাখ ৮৯ হাজার ৮৭০ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ১৪৮ দশমিক ৮৫ মিটার দীর্ঘ তপ্ত মাষ্টার পাড়া সেতু, যার ঠিকাদার মেসার্স শাহজালাল কনস্ট্রাকশন।
স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্প দুটি সম্পন্ন হলে একদিকে যেমন ধর্মীয় কার্যক্রমের জন্য উন্নত পরিবেশ তৈরি হবে, তেমনি দূর হবে এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।