এপার-ওপার কোথাও ঠাঁই নেই, ৪ দিন ধরে শূন্যরেখায় এক নারী

এপার-ওপার কোথাও ঠাঁই নেই, ৪ দিন ধরে শূন্যরেখায় এক নারী

এপার-ওপার কোথাও ঠাঁই নেই, ৪ দিন ধরে শূন্যরেখায় এক নারী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

এক টুকরো কম্বলই এখন তার আশ্রয়। খড়কুটার ওপর বিছানো সেই কম্বলে বসেই কাটছে দিন-রাত। মাথার ওপর খোলা আকাশ, চারপাশে কাঁটাতারের বেড়া। দুই পাশে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সতর্ক পাহারা। কখনো বাংলাদেশে, কখনো ভারতে যাওয়ার চেষ্টা করলেও কোনো দিকেই প্রবেশের সুযোগ হচ্ছে না। এভাবেই টানা চার দিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন আনুমানিক ৩০ বছর বয়সি এক নারী।

ঘটনাটি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের। গত মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর পর্যন্ত ওই নারীকে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে দেখা গেছে। তীব্র রোদ ও রাতের কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচেই কাটছে তার সময়।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার নারীদের দেওয়া বিস্কুট ও পানি খেয়ে কোনোমতে দিন পার করছেন ওই নারী। তার মানবিক পরিস্থিতি বিবেচনায় দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তারা।

সীমান্ত এলাকার বাসিন্দাদের ভাষ্য, গত মঙ্গলবার সকালে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আনুমানিক ৩০ বছর বয়সি ওই নারী শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে তাকে বাধা দেন।

জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের নাম, ঠিকানা বা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। পরে তাকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, গত মঙ্গলবার সীমান্তে ওই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হলেও বিজিবির কঠোর পাহারার কারণে তা সফল হয়নি। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি তৎপর রয়েছে বলেও জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *