আসামী ছিনিয়ে নিতে পুলিশের ওপর রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলা - Southeast Asia Journal

আসামী ছিনিয়ে নিতে পুলিশের ওপর রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ২০ নং ক্যাম্পে বুধবার দুপুরে আবু তাহের নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটকের পর থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর হামলা চালিয়ে তাহেরকে ছিনিয়ে নেবার চেষ্টা চালিয়েছে অপর রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ সময় উপায়ন্তর না পেয়ে পুলিশ আত্মরক্ষার্থে ‍ফাঁকা গুলিবর্ষণ করেছে।

জানা যায়, ১২ জুন বুধবার দুপুরে পুলিশ ২০ নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী আবু তাহেরকে আটক করে নিয়ে আসার পথে প্রায় ৫ শতাধিক রোহিঙ্গারা পুলিশকে অবরুদ্ধ করে রাখে। এসময় ক্যাম্পের অভ্যন্তরীণ সড়ক বেরিকেট দিয়ে রাখে। পরে ক্যাম্পে নিয়োজিত বিশেষ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামীসহ পুলিশকে উদ্ধার করে। ওই সময় পুলিশ আত্মরক্ষার্থে ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করার পর তার সহযোগিরা পুলিশকে অবরুদ্ধ করে রেখেছিলো। পরে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে ধৃত আসামীকে নিয়ে এসে উখিয়া থানার পুলিশের নিকট সোপর্দ করেছেন।

রোহিঙ্গা নেতা সিরাজুল মোস্তাফা ও মোহাম্মদ নুর জানিয়েছেন, কিছু সন্ত্রাসী রোহিঙ্গা ক্যাম্পে খুন, ছিনতাই, চুরি, ডাকাতি, অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব সন্ত্র‍াসীদের হাতে উখিয়ার ২২টি রোহিঙ্গা শিবিরে প্রায় ৭ লক্ষাধিক রোহিঙ্গা জিম্মি হয়ে আছে। সন্ত্রাসীরা দিনের বেলায় ঘুমিয়ে থাকলেও রাত হলে ক্যাম্পে ছড়িয়ে পড়ে। যার কারণে যুবতি মহিলাদের ঘরে রাখতেও তারা চিন্তিত হয়ে পড়েছে। রোহিঙ্গাদের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ না হলে একদিন রোহিঙ্গারা স্থানীয়দের বিপক্ষে অবস্থান নেবে।

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, এনজিও সংস্থার লোকজন রোহিঙ্গাদের দা, কুড়াল সরবরাহ করছে। ওই সব রোহিঙ্গারা সাধারণ রোহিঙ্গাদের মারধর করতে দ্বিধাবোধ করেনা।

You may have missed