দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর হট লাইন চালু

দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর হট লাইন চালু

দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর হট লাইন চালু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঢাকা ১৮ আসন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে তিনটি বিষয় গুরুত্ব দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়া যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি অথবা নাশকতা সৃষ্টি হলে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সেনাবাহিনীর হট লাইন নাম্বার পূজা মণ্ডপ গুলোর জন্য প্রদান করা হবে।

গতকাল বৃহস্পতিবার (০৩ অক্টোবর) রাত ৮ টায় দিয়াবাড়ি আর্মি ক্যাম্পে দূর্গা পূজা উপলক্ষ্যে আয়োজিত একটি সমন্বয় সভায় এসব বিষয় সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় আসন্ন দূর্গা পূজা সুষ্ঠু ও সুন্দর এবং নিরবিচ্ছিন্ন ভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা বিষয়ক আলোচনা করা হয়। সভার পূজা কমিটির সদস্যদের নিকট পূজা মন্ডপ সংক্রান্ত কোন ধরনের ঝুঁকি অথবা নিরাপত্তা সংক্রান্ত কোন ধরনের মতামত বা সুপারিশ আছে কিনা তা জানতে চায় সেনাবাহিনী। সেনাবাহিনী পক্ষ থেকে দুর্গাপূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পূজা মন্ডবে সিসিটিভি ক্যামেরা লাগানো, ট্রাফিক পুলিশের সাথে সমন্বয় পূর্বক রাস্তাঘাটে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, পূজা মন্ডপের পাশে অস্থায়ী দোকান বা মেলা না বসানো, সময়ের অতিরিক্ত বেশি রাত ধরে পূজার কার্যক্রম চলমান না রাখাসহ বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, প্রশাসন, সাংবাদিক সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

এছাড়া কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ছাড়া আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এই আশা ব্যক্ত করে সমন্বয় সভা সমাপ্তি ঘোষনা করা হয়। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, কমান্ডার ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড, র‌্যাব-১ এর অধিনায়ক, দিয়াবাড়ি ও হাজী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, উত্তরা বিভাগের ডিসি এবং দূর্গা পূজা কমিটির প্রতিনিধি সহ অনেকই উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।