আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় বর্ণাঢ্য অলিম্পিক ডে র‍্যালি

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় বর্ণাঢ্য অলিম্পিক ডে র‍্যালি

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় বর্ণাঢ্য অলিম্পিক ডে র‍্যালি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় মঙ্গলবার ঢাকায় আয়োজিত হলো বর্ণাঢ্য এক র‍্যালি।

২৩ জুনের এ ঐতিহাসিক দিবস উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই র‍্যালির উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় বর্ণাঢ্য অলিম্পিক ডে র‍্যালি

এ বছরের প্রতিপাদ্য ছিল “Let’s Move”—যার মূল লক্ষ্য ছিল সর্বস্তরের মানুষকে ক্রীড়া ও শরীরচর্চায় উদ্বুদ্ধ করা।

ঢাকার কেন্দ্রীয় র‍্যালিটি সকাল ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু হয়ে শিক্ষা ভবন, সচিবালয়, জিরো পয়েন্ট ও জিপিও এলাকা অতিক্রম করে জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটে এসে শেষ হয়।

এ র‍্যালিতে অংশগ্রহণ করেন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাসহ সামরিক-বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্য এবং দুই হাজারের অধিক ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় বর্ণাঢ্য অলিম্পিক ডে র‍্যালি

একই সঙ্গে দেশের সাতটি বিভাগীয় শহরেও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর সহযোগিতায় সমানভাবে এই দিবস পালন করা হয়।

র‍্যালি শেষে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর অর্কেস্ট্রা দলের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানে উপস্থিত প্রখ্যাত অলিম্পিয়ানদের হাতে বিশেষ সম্মাননা ও সার্টিফিকেট তুলে দেন।

প্রসঙ্গত, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ১৮৯৪ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত হয় এবং সেই থেকেই বিশ্বের নানা দেশে প্রতি বছর এই দিনটি ‘অলিম্পিক ডে’ হিসেবে উদযাপন করা হয়ে থাকে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।