পানছড়িতে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির নজরদারি জোরদার, বসানো হয়েছে চেকপোস্ট

পানছড়িতে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির নজরদারি জোরদার, বসানো হয়েছে চেকপোস্ট

পানছড়িতে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির নজরদারি জোরদার, বসানো হয়েছে চেকপোস্ট
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশব্যাপী সৃষ্ট সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এর অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং নিয়মিত টহল কার্যক্রম আরও গতিশীল করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, ক্রসিং ও রিক্রসিংয়ের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তিনটি স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে নিয়মিত ব্যক্তি ও যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অবৈধ তৎপরতা আগেভাগেই প্রতিরোধ করা যায়।

পানছড়িতে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির নজরদারি জোরদার, বসানো হয়েছে চেকপোস্ট

এদিকে সাম্প্রতিক সময়ে সংঘটিত ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত হামলাকারী ও সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তে বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে। এ লক্ষ্যে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় যানবাহন তল্লাশি এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিজিবি আরও জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে তারা সর্বদা বদ্ধপরিকর। পরিস্থিতির সার্বিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে ভবিষ্যতেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

প্রসঙ্গত, পার্বত্য সীমান্ত এলাকার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে বিভিন্ন বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যার অংশ হিসেবে পানছড়ি এলাকায় বিজিবির এই নিরাপত্তামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।