রাঙামাটির লংগদুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রাঙামাটির লংগদুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রাঙামাটির লংগদুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির পৃথক অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) গভীর রাতে উপজেলার মুর্শিদাবাদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, মাদক কেনাবেচার উদ্দেশ্যে দুই ব্যক্তি ইয়াবা মজুত করে এলাকায় অবস্থান করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় নায়েব সুবেদার মো. মাসুদ রানা মৃধার নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মুর্শিদাবাদ এলাকায় অভিযান চালানোর সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া দিয়ে তাদের আটক করতে সক্ষম হন। পরে তাদের দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, গুলশাখালী ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা মো. আলী আকবর (৩৭), পিতা—মৃত হায়দার আলী এবং একই গ্রামের মো. মফিজুল ইসলাম (৪০), পিতা—মৃত আলাউদ্দিন।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধার করা ইয়াবাসহ তাদের লংগদু থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতেও বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিস্তার রোধে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *