বিদায়ী নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রিন্সিপাল স্টাফ অফিসারের সৌজন্য সাক্ষাৎ

বিদায়ী নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রিন্সিপাল স্টাফ অফিসারের সৌজন্য সাক্ষাৎ

বিদায়ী নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রিন্সিপাল স্টাফ অফিসারের সৌজন্য সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান।

মঙ্গলবার (২১ জুলাই) নৌ সদর দপ্তরে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাগত উৎকর্ষ, আন্তঃবাহিনী সমন্বয় এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে প্রিন্সিপাল স্টাফ অফিসার বিদায়ী নৌবাহিনী প্রধানের সফল নেতৃত্ব, দূরদর্শী কর্মপরিকল্পনা এবং বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।

জবাবে অ্যাডমিরাল এম নাজমুল হাসান দায়িত্ব পালনকালে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক সহযোগিতা, সমন্বয় ও আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি ও সমন্বিত কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।