বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানে বেড়াতে আসা পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ১২ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে বান্দরবান-কেরানীহাট সড়কের কসাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ৩৪ সদস্যের একটি পর্যটক দল রিল্যাক্স পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে করে বান্দরবানে যাচ্ছিল। পথে কসাইপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশের পাহাড়ের ঢালে পড়ে যায়। এতে বাসে থাকা ১২ জন পর্যটক আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে পাঠানো হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পর্যটকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *