বাঘাইছড়িতে ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বাঘাইছড়িতে ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বাঘাইছড়িতে ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন সবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

রোববার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় উপজেলার ৬০০ জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে বিভিন্ন ধরনের সবজির বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের বাঘাইছড়ি প্রতিনিধি ও জেলা বিএনপির কৃষিবিষয়ক সহ-সম্পাদক সেলিম উদ্দিন বাহারী। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি গ্রীষ্মকালীন সবজি চাষে উৎসাহিত করা হচ্ছে। এ ধরনের সহায়তা কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *