বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ মহড়া সমাপ্ত, কৌশলগত সক্ষমতা আরও শক্তিশালী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ মহড়া সমাপ্ত, কৌশলগত সক্ষমতা আরও শক্তিশালী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ মহড়া সমাপ্ত, কৌশলগত সক্ষমতা আরও শক্তিশালী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (USARPAC)-এর যৌথ উদ্যোগে আয়োজিত বহুল প্রত্যাশিত ‘অনুশীলন টাইগার লাইটনিং-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, কৌশলগত সক্ষমতা উন্নয়ন এবং আন্তঃবাহিনী সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ মহড়ার সমাপনী অনুষ্ঠান বুধবার (২৯ জুলাই) সিলেটের জালালাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবীর।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ মহড়া সমাপ্ত, কৌশলগত সক্ষমতা আরও শক্তিশালী

তিনি মহড়ায় অংশগ্রহণকারী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাসদস্যদের পেশাদারিত্ব, আন্তরিকতা এবং সফল অংশগ্রহণের প্রশংসা করেন।

গত ১৯ জুলাই শুরু হওয়া এ যৌথ সামরিক অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক (USARPAC) ও ওরেগন ন্যাশনাল গার্ড অংশগ্রহণ করে।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ মহড়া সমাপ্ত, কৌশলগত সক্ষমতা আরও শক্তিশালী

প্রায় দুই সপ্তাহব্যাপী এ মহড়ায় আধুনিক সামরিক কৌশল, যৌথ অভিযান পরিচালনা, সন্ত্রাস দমন, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা কার্যক্রম এবং বিভিন্ন বাস্তবভিত্তিক প্রশিক্ষণ পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, অনুশীলনে যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ডের ৮৮ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও বিভিন্ন ফরমেশনের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞসহ ৯২ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক যুদ্ধকৌশল, সমন্বিত অভিযান পরিচালনা, তথ্য আদান-প্রদান এবং নেতৃত্বের বিভিন্ন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ মহড়া সমাপ্ত, কৌশলগত সক্ষমতা আরও শক্তিশালী

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি অনুশীলনে অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যের হাতে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট এবং স্মারক হিসেবে ইনসিগনিয়া তুলে দেন। এ সময় তিনি বলেন, যৌথ প্রশিক্ষণ শুধু পেশাগত দক্ষতা বৃদ্ধিই নয়, বরং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, বন্ধুত্ব এবং কার্যকর সমন্বয় জোরদার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, দুর্যোগ ব্যবস্থাপনা, শান্তিরক্ষা কার্যক্রম এবং মানবিক সহায়তার মতো বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। সেই সহযোগিতার ধারাবাহিকতায় আয়োজিত টাইগার লাইটনিং-২০২৬ ভবিষ্যতে যৌথ সামরিক প্রস্তুতি ও অপারেশনাল সক্ষমতা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ মহড়া সমাপ্ত, কৌশলগত সক্ষমতা আরও শক্তিশালী

সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনাসদর, সিলেট অঞ্চলসহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, আমন্ত্রিত অতিথি, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের যৌথ মহড়া দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতের যেকোনো আঞ্চলিক বা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উভয় বাহিনীর সমন্বিত সক্ষমতা আরও সুসংহত করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *