রামুতে বিদেশি পিস্তল-ম্যাগজিন ও গুলিসহ মিনি পিকআপ চালক আটক

রামুতে বিদেশি পিস্তল-ম্যাগজিন ও গুলিসহ মিনি পিকআপ চালক আটক

রামুতে বিদেশি পিস্তল-ম্যাগজিন ও গুলিসহ মিনি পিকআপ চালক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারের রামুতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ মোহাম্মদ সোহেল (২৭) নামে এক মিনি পিকআপ চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে রামু-মরিচ্যা সড়কের উপজেলা সদরের হাজারীকুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।

আটক সোহেল রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার ফরিদুল আলমের ছেলে।

ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে যানবাহনে করে অস্ত্রের একটি চালান পাচারের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের কচ্ছপিয়া এলাকায় অস্থায়ী তল্লাশি চৌকি বসায়।

রামুতে বিদেশি পিস্তল-ম্যাগজিন ও গুলিসহ মিনি পিকআপ চালক আটক

একপর্যায়ে নাইক্ষ্যংছড়ির দিক থেকে আসা সন্দেহজনক একটি মিনি পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটির গতিবিধি অনুসরণ করতে থাকে।

তিনি বলেন, একপর্যায়ে রামু উপজেলা সদরের হাজারীকুল এলাকায় মিনি পিকআপটি জব্দ করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে চালকের আসনের পাশে পাদানির নিচে বিশেষ কৌশলে লুকানো একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়। এ সময় গাড়িটির চালক সোহেলকে আটক করা হয়।

ওসি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। অস্ত্রের চালানটির সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।